২০২৬ সালের ৯ মে ‘হায়দ্রাবাদ প্যারাডাইস’-এ অনুষ্ঠিত হিন্দু এইড ইউকে (Hindu Aid UK)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে, হিন্দু এইড ইউকে-এর ট্রাস্টি, সমন্বয়কারী, স্বেচ্ছাসেবক এবং সমর্থকদের উপস্থিতিতে এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব অনুপম সাহা। সভায় সংগঠনের গত বছরের অর্জন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান সমন্বয়কারী ডাঃ সুকান্ত মৈত্র ,সংগঠনের মূল মন্ত্রটি পুনরায় ব্যক্ত করেন:মানবসেবাই ঈশ্বর সেবা।
বার্ষিক প্রতিবেদনে গত এক বছরে সম্পন্ন হওয়া বিভিন্ন মানবিক উদ্যোগের কথা তুলে ধরা হয়:মানবিক সহায়তা:সংকটাপন্ন পরিবারগুলোকে জরুরি ত্রাণ এবং শীতকালীন সহায়তা প্রদান।
শিক্ষা ও শিশু কল্যাণ শিশুদের জন্য খাদ্য সহায়তা (Meal Support) এবং শিক্ষা প্রকল্প পরিচালনা।
স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা:নারী স্বাস্থ্য সচেতনতা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ (ভারতসহ অন্যান্য আন্তর্জাতিক প্রকল্পে)। ওয়েলবিয়িং ইভেন্ট:১০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে ‘৫কে রাইজ অ্যান্ড রান’ (5K Rise and Run) ইভেন্টের সফল আয়োজন।
আর্থিক প্রতিবেদন:কোষাধ্যক্ষ জনাব সজয় সাহা বিগত বছরের তুলনায় সংগঠনের আর্থিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেন।ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা, সংগঠনের পক্ষ থেকে আগামী দিনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যুব সমাজের অংশগ্রহণ, মিস শুচিশ্মিতা মৈত্র, যুবকদের জন্য বিশেষ ইভেন্টের পরিকল্পনা ঘোষণা করেন।
এছাড়া জনাব সুজিত সেন ও জনাব অধীর দাস, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মকে সংগঠনের সাথে যুক্ত করার ওপর জোর দেন।
ব্যারিস্টার শুভাগত দে সুবিধাবঞ্চিতদের আইনি পরামর্শ ও সহায়তার আশ্বাস দেন। এছাড়া অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য বজায় রেখে সবার মতামতকে সমান গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
প্রচার ও সদস্য বৃদ্ধি,জনাব রঞ্জিত সাহা এবং জনাব শ্যামল দত্ত সংগঠনের পরিধি বাড়াতে জনসম্পৃক্ততা ও প্রচার বাড়ানোর আহ্বান জানান।
সভার শেষ পর্যায়ে জনাব অজিত সাহা সংগঠনের নতুন ওয়ার্কিং কমিটি এবং ট্রাস্টি বোর্ড ঘোষণা করেন।বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবং দাতা ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারী সকল সদস্য ও সমর্থক আগামীতে হিন্দু এইড ইউকে-এর সেবামূলক কাজে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।