Skip to main content

Brick Lane News

ফের সেই স্ত্রীকে তালাক দিলেন আবু ত্বহা আদনান 

ফের সেই স্ত্রীকে তালাক দিলেন আবু ত্বহা আদনান 

আবারও ভেঙে গেছে আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার। গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দিয়েছেন। তবে বিষয়টি এত দিন গোপন ছিল।

রোববার (১০ মে) আমাদের প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন সাবিকুন্নাহার সারার বড় বোন মুছা. হাজেরা।

তিনি বলেন, গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়েবন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা ও সারা। এর চার মাসের মাথায় বিচ্ছেদ ঘটে তাদের।

এর আগে গত বছরের ২১ অক্টোবর আবু ত্বহা ও সারার প্রথমবার বিচ্ছেদ ঘটেছিল। পরে ওই বছরের ২ ডিসেম্বর বিয়ে করেন তারা। তবে দ্বিতীয় দফার এ বিয়েও স্থায়ী হলো না আলোচিত এ দম্পতির।

বিচ্ছেদের কারণ নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি আবু ত্বহা আদনান বা সাবিকুন্নাহার সারা। এর মধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আবু ত্বহা আদনানের বাড়ি রংপুরে। দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন তিনি। বর্তমানে তিনি জিন নুরাইন অনলাইন মাদ্রাসা পরিচালনা করছেন।

আবু ত্বহা আদনান ২০১৭ সালে ইউটিউবে বক্তৃতা শুরুর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তার আলোচনায় কিয়ামতের আলামত, দাজ্জাল, সামাজিক সমস্যা ও দাম্পত্যজীবনের কথাবার্তা প্রাধান্য পেয়েছে।