লেবার পার্টির ফরহাদ হোসেন ২৫,৫৩৮টি ভোট মেয়র নির্বাচিত হয়েছেন। ফরহাদ প্রথম বাংলাদেশী বংশোদ্ভুত মেয়র যিনি মূল ধারার কোন রাজনৈতিক দল থেকে নির্বাহী মেয়র নির্বাচিত হলেন।
ফরহাদ হোসেন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন: “এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ মানুষের পছন্দের অধিকার থাকা প্রয়োজন। যখন মানুষ এগিয়ে আসতে এবং সেবা করতে ইচ্ছুক থাকে, তখনই গণতন্ত্র সচল হয়। আগামী সপ্তাহ থেকে আমি পূর্ণ উদ্যম এবং সংকল্প নিয়ে কাজ শুরু করব যাতে বরা’র (Borough) প্রতিটি অংশের জন্য সুফল বয়ে আনতে পারি।”
তিনি আরও বলেন, “এটি এই বরা’র জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। আমরা সবাই মিলে এমন এক নিউহ্যাম গড়ে তুলব যেখানে প্রতিটি বাসিন্দা নিজেকে গর্বিত মনে করবেন। নিউহ্যামের মেয়র হিসেবে নির্বাচিত হওয়া আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান, কারণ এই শহরই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।”
জনাব হোসেন ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্লাস্টো নর্থের লেবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে তিনি ‘ক্যাবিনেট মেম্বার ফর কমার্শিয়াল অপরচুনিটিজ’ এবং পরবর্তীতে ‘ক্যাবিনেট মেম্বার ফর ক্রাইম অ্যান্ড অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার’-এর মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।
জনাব হোসেন আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন পদের দায়িত্ব গ্রহণ করবেন এবং বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁকে একটি নির্বাহী ক্যাবিনেট গঠন করতে বলা হবে।
নতুন এই মেয়র লেবার পার্টির রোকসানা ফিয়াজের স্থলাভিষিক্ত হচ্ছেন।