যুক্তরাজ্যেস্থ নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।এতে নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ ৩ এর সাবেক এমপি এডঃ আবু জাহির ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।আবু ইউসুফ চৌধুরী,তমিমুল ইসলাম চৌধুরী,আব্দুল মুকিত, নুরউদ্দিন চৌধুরী বুলবুল ও ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন তমিমুল ইসলাম চৌধুরী,ছুরাবুর রহমান,মুকাদ্দস আলী,
মুতাচ্ছিরুল ইসলাম,নুরউদ্দিন চৌধুরী বুলবুল,অনর উদ্দিন চৌধুরী আবুল কালাম আজাদ,ছুরাবুর রহমান, মোকাদ্দস আলী,হাজী নজির মিয়া,অনর উদ্দিন চৌধুরী, কানাডা প্রবাসী, আবুল কালাম আজাদ,মাহবুব আলম চৌধুরী মাখন,আলী আহমেদ মুছা,রহমত আলী,শাহ শহীদ আলী, দীপু শেখ,মখসুদ মিয়া,মুহিবুর রহমান,লাল মিয়া,মোহাম্মদ ফজলু জসিম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামীলীগের নেতা ও কর্মিদের উপর মিথ্যে মামলা হামলার নিন্দা প্রকাশ করেন। তারা বলেন দেশে আজ অরাজকতা চলছে, দেশে তেল সংকট, বিদ্যুৎ বিভ্রাটে ভুগান্তিতে জনগন, হাইজ্যাক, ছিনতাইয়ের কারনে দিনে দুপুরে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। এছাড়া সম্প্রতি দেশের গুরত্বপূর্ণ স্থানে হামলার আশংকায় রেড এলার্ট জারি করা হয়েছে। যদিও দেশে আজ প্রায় দুই বছর যাবত সেনাবাহিনি মাঠে কাজ করছে। এই হামলার পরিকল্পনাকারীদের অনতিবিলম্বে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক।
আলোচনা শেষে নৈশভোজ ও পরে সাংস্কৃতিক অনুষ্টানের পরিবেশন হয়।এতে সংগীত পরিবেশন করেন হাসি রানী,বন্যা তালুকদার, রুজী সরকার, মীর গোলাম মোস্তফাসহ স্থানীয় শিল্পী বৃন্দ।
লন্ডন , নিউইয়র্ক ও টরন্টো বইমেলায় অংশ নিচ্ছে অভ্র প্রকাশন
বাংলা ভাষা ও সাহিত্যের আন্তর্জাতিক বিস্তারে গুরুত্বপূর্ণ তিনটি বইমেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে স্বনামধন্য প্রকাশনা সংস্থা অভ্র প্রকাশন। প্রতিষ্ঠানটি এবার যুক্তরাষ্ট্র,...
Read more





