Skip to main content

Brick Lane News

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে কোটি টাকার প্রত্নতাত্ত্বিক পাথর উদ্ধার

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে কোটি টাকার প্রত্নতাত্ত্বিক পাথর উদ্ধার

সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে চালানো এই অভিযানে কষ্টিপাথর, বেলে পাথর ও শ্বেতপাথর উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দিনগত রাত ২টা ১৫ মিনিটে দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার তেনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দোহর এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। এই স্থান থেকে ৮৭ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বেলে পাথর, ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি শ্বেতপাথর এবং যথাক্রমে ৩৫ কেজি ৬০০ গ্রাম, ১৬ কেজি ৮০০ গ্রাম ও ১৮ কেজি ৬০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথর জব্দ করা হয়। এ সময় ৩৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এসব পাথর পরীক্ষা-নিরীক্ষা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে নিশ্চিত করেছে। বিজিবি জানিয়েছে, আর্থিক মূল্যের চেয়েও এসব নিদর্শনের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার করা পাথরের খণ্ডগুলো প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা ও পাচার রোধে সীমান্তজুড়ে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শুধু প্রত্নসম্পদ রক্ষা নয়, বরং মাদক, অস্ত্র চোরাচালান, মানবপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ নির্মূলে বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।