দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে, দুই দিনের সরকারি সফরে গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছান তিনি। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু হলো।