Skip to main content

Brick Lane News

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাথে সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাথে সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে তার সঙ্গে ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী।

সাক্ষাৎকালে সাইফুল হক জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব লাভ করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রার ক্ষেত্রে তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং এই সুউচ্চ দায়িত্ব গ্রহণ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

দেশের প্রধান অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি তার অবস্থান থেকে একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।