গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর সময় মনোয়ার হোসেন চৌধুরীর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। মনোয়ার হোসেন চৌধুরী গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
মনোয়ার হোসেন চৌধুরীর ভাই জুয়েল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মনোয়ার হোসেন চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডি ১২/এ তাকওয়া মসজিদে। দ্বিতীয় জানাজা হবে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার জন্মভূমি কামদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।