Skip to main content

Brick Lane News

ট্রাম্পের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গত ২২ সেপ্টেম্বর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত এক নৈশভোজে তিনি অংশ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। বিশ্বনেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।