Skip to main content

Brick Lane News

সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তার পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে অতীতে নানা ধরনের রাজনৈতিক বিতর্ক ও অভিযোগ ছিল। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালীন তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি এবং জমি দখলের মতো গুরুতর অভিযোগ উঠেছিল। এছাড়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় কর্মকাণ্ডে বিভিন্ন পর্যায়ে নেতিবাচক সম্পৃক্ততার বিষয়েও তার নাম উঠে আসে। এসব নানা অভিযোগ ও বিতর্কের কারণেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন নির্দেশ এল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।