Skip to main content

Brick Lane News

রাতে বিকট শব্দে মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণ, স্থানীয়দের মাঝে আতঙ্ক

রাতে বিকট শব্দে মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণ, স্থানীয়দের মাঝে আতঙ্ক

মাদারীপুর সদর উপজেলায় একটি মসজিদের ইমামের থাকার ঘরে বি/স্ফো/র/ণে/র ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া উড়ে গেলেও কোনো হতা/হ/তে/র খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রা‌তে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এ সময় বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম অসুস্থতার কারণে গত ৫ দিন ধরে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ফলে ঘটনার সময় তিনি মসজিদে উপস্থিত ছিলেন না। ইমামের থাকার ঘরের চাবি মোয়াজ্জিনসহ মসজিদ কমিটির সদস্যদের কাছে রয়েছে বলে জানা গেছে। তবে কে বা কারা ঘরের ভেতরে বিস্ফোরক রেখেছে এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনায় টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।