ব্রিকলেন নিউজ, লন্ডন: চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত বছর এ হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ থাকায় এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেন।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।