Brick Lane News

প্রথম ভাষণেই যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালানোর ঘোষনা মোজতবা খামেনির  

প্রকাশিত ১২ মার্চ ২০২৬ । ৩:২২ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার প্রথম ভাষণে বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত। এ ঘাঁটিগুলো বন্ধ করা না হলে তাদের ওপর হামলা করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি তার ভাষণে এসব কথা বলেন বলে সংবাদ প্রকাশ করেছে বিবিসি ও আলজাজিরা।

মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে। দেশটি কেবল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। এ হামলা অব্যাহত থাকবে।

ইরানের সর্বোচ্চ নেতা এ টেলিভিশন ভাষণে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।

মোজতবা খামেনি ইরানের সেনাবাহিনীকেও ধন্যবাদ জানিয়েছেন। তার মতে-দেশটির সেনাবাহিনী ইরানকে বহিঃশক্তির আধিপত্য বিস্তার বা বিভক্ত হতে বাধা দিয়েছে।

তিনি আরও বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা এমন এক সময়ে দুর্দান্ত কাজ করছেন। আমাদের দেশ যখন চাপ এবং আক্রমণের মুখে, তখন তারা সঠিকভাবে দ্বায়িত্ব পালন করেছেন।

 

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি