Skip to main content

Brick Lane News

ইরান-ইসরাইলের ভয়াবহ হামলা-পালটা হামলা অব্যাহত

ইরান-ইসরাইলের ভয়াবহ হামলা-পালটা হামলা অব্যাহত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হেনেছে। এ ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত করতে সক্রিয় রয়েছে। একই সঙ্গে জনগণকে ‘হোম ফ্রন্ট কমান্ড’-এর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তারা সতর্ক করে বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অভেদ্য নয়, তাই সর্বোচ্চ সতর্কতা জরুরি।

এর আগে ইসরাইল দাবি করে, তারা ইরানের বিরুদ্ধে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে। শনিবার সকালে প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সারা দেশে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেন। উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রাজধানীর রিপাবলিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে এবং হামলা-পালটা হামলার আশঙ্কায় পুরো অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়ছে।