Brick Lane News

ভয়ংকর নিরাপত্তা ত্রুটি শনাক্ত ক্রোম ব্রাউজারে; জেনে নিন নিরাপদ থাকার উপায়

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১১:২৪ এএম

গুগল ক্রোম ব্রাউজারে থাকা একটি গুরুতর নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে। ‘সিভিই-২০২৬-২৪৪১’ নামের এই ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা দূর থেকে ব্যবহারকারীর ব্রাউজারে অরবিটারি কোড চালিয়ে গোপন ওয়েবপেজ চালু করতে পারে এবং ব্রাউজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে সক্ষম।

গুগল জানিয়েছে, ত্রুটিটির ক্ষতির মাত্রা ১০-এর মধ্যে ৮.৮ হিসেবে নির্ধারণ করা হয়েছে। পুরনো সব সংস্করণের ক্রোম ব্যবহারকারীদের জন্য এটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত হালনাগাদ নিরাপত্তা প্যাচযুক্ত ক্রোম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপত্তা প্যাচটি অ্যান্ড্রয়েডের জন্য ১৪৫.০.৭৬৩২.৭৫ সংস্করণ থেকে পরবর্তী সব সংস্করণে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীর জন্য ১৪৫.০.৭৬৩২.৭৫/৭৬ এবং ১৪৪.০.৭৫৫৯.৭৫ সংস্করণে প্যাচটি যুক্ত করা হয়েছে। গুগল জানিয়েছে, অনলাইনে নিরাপদ থাকতে হলে ব্যবহারকারীদের অবশ্যই হালনাগাদ ক্রোম ব্যবহার করতে হবে।

Related Posts

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

ব্রিকলেন ডেস্ক- আন্তর্জাতিক প্রাইমারি গণিত চ্যালেঞ্জ (PMC) ২০২৬–এর বোনাস রাউন্ডে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে যুক্তরাজ্যের বাকিংহামশায়ার কাউন্সিলের হ্যামিল্টন একাডেমির ছাত্রী...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি