Skip to main content

Brick Lane News

বাঁটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন

বাঁটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাঁটোয়ারার নির্বাচন’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে মাহফুজ আলম লেখেন, “বাঁটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন।” তিনি আরও লেখেন, “বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদের বিক্রি করে দিল!”

তিনি অভিযোগ করেন, জনগণের ন্যায্য লড়াই জনসংযোগ প্রচারণা ও মিডিয়া প্রভাবের মাধ্যমে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে।

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ইস্যুকে কেন্দ্র করেই তিনি এ মন্তব্য করেছেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।