রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হকার ও ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে ক্ষুব্ধ ব্যবসায়ীরা সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান চলাকালে হকাররা পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশের একাধিক দল মোতায়েন করা হয়েছে।