Skip to main content

Brick Lane News

লোডশেডিং নিয়ে ‘নয়া তত্বের’ খোঁজ দিলেন মন্ত্রী!

লোডশেডিং নিয়ে ‘নয়া তত্বের’ খোঁজ দিলেন মন্ত্রী!

অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাজধানীতে তিনি এ কথা জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টরা উল্টো হামলা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সারা দেশে ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা অস্বাভাবিক বাড়ছে, বেশিরভাগ অটো অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে। সরকার সেগুলো প্রতিরোধে চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ১০–১২ দিন আগে একটা এলএনজির এফএসআরইউ অর্ডার করা হয়েছে, আরও তিনটি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেগুলো ২০২৯ সালের মধ্যে শেষ করা হবে। শিল্পে বিদ্যুৎ–গ্যাসের সংকট আছে, সরকার তা মোকাবিলা করতে চেষ্টা করছে।

তিনি বলেন, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় দেশে তেল সরবরাহ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে।