Brick Lane News

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার পর্দা উঠছে ১৫ মে শুক্রবার

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার পর্দা উঠছে ১৫ মে শুক্রবার

নিউইয়র্ক প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্যালুট জানাবেন বীর মুক্তিযোদ্ধারা। শিল্পীরা সমবেত কন্ঠে গাইবেন বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত। প্রদীপ প্রজ্জ্বলন করে, ফিতা কেটে উদ্বোধন করবেন  সম্মানিত অতিথিরা। এভাবেই শুরু হবে তিন দিনের আয়োজন।

সকল প্রস্তুতি সম্পন্ন। রঙে রঙে সাজছে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল ক্রিশ্চিয়ান সেন্টার। এই শুক্রবার পর্দা উঠছে – বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা- ২০২৬ এর। ১৫,১৬,১৭ শুক্র শনি রবিবার তিনদিনের বর্ণাঢ্য আয়োজন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশকরা এখন নিউইয়র্কে। আসতে শুরু করেছেন শিল্পীরাও। এবার প্রধান অতিথি আমেরিকান কবি ও অনুবাদক ক্যারোলিন রাইট।
কলকাতার খ্যাতিমান রবীন্দ্রকন্যা শ্রেয়া গুহঠাকুরতা এখন যুক্তরাষ্ট্রে।এসে পৌঁছেছেন বিখ্যাত লোকসংগীত শিল্পী জয় শংকর। গান গাইবেন বিশিষ্ট শিল্পী – তাজুল ইমাম, দীনাত জাহান মুন্নী, বিপ্লব মুখার্জি, রাজীব ভট্টাচার্য, সেলিমা আশরাফ, শাহ মাহবুব,নীলুফার জাহান, অনিন্দিতা চৌধুরী, মেলাল করিম,করিম হাওলাদার,পন্ডিত কৃশান মহারাজ,মোরশেদ খান অপু,সেজান মাহমুদ,দিনার মনি প্রমুখ।

att.uAIdzM uOxQxqlfBV0JJoRY8UvM1V YpvkwMf5myF4 নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার পর্দা উঠছে ১৫ মে শুক্রবার
সিলেটের মরমী গানের ডালি সাজিয়ে হাজির থাকবেন বিশিষ্ট বাউল শিল্পী কালা মিয়া।তরুণ প্রজন্মের নাহিয়ান ইলিয়াস,জনম সাহা,দানিয়া সৈয়দ দিয়া,গুঞ্জরী সাহা, সহ অনেকেই অংশ নেবেন বিভিন্ন অনুষ্ঠানপর্বে।
উদীয়মান তরুণ শিল্পী আলভান গাইবেন প্রজন্মের সেতুবন্ধনে গান।বিশিষ্ট আলোকচিত্রী পাভেল রহমান করবেন একক উপস্থাপনা। নৃত্যে এনি ফেরদৌস থাকবেন বিশেষ পরিবেশনা নিয়ে।বিপা,উদীচী, আনন্দধ্বনি, তালতরঙ্গ,মিথান ড্যান্স একাডেমি,কৃষ্টি,বি কে পি এ,প্রভৃতি সংগঠন অংশ নেবে তিন দিনের প্রোগ্রামে।

তরুণ প্রজন্মের জন্য ছবি আঁকা,নাচ গান আবৃত্তি,রচনা প্রতিযোগিতা থাকছে শনি ও রবিবার।
পরিচালক নাদিম ইকবাল ও শামীম আল আমীন প্রদর্শন করবেন কয়েকটি সদ্য নির্মিত ডকুমেন্টারি। যাতে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, দখলদার ইউনুসের মবশাসন,দেড় বছরের জুলুম উঠে আসবে।

এবারের তিনদিনের বইমেলায় বিষয়ভিত্তিক কয়েকটি সেমিনার,নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বই পরিচিতি, প্রকাশকদের মুখোমুখি,স্বরচিত কবিতা,আবৃত্তি,নবীন-
প্রবীণ যাপনচিত্রের অভিজ্ঞতা, মায়েদের কথা- প্রবাসের প্রতিকূলতা, ইত্যাদি বিষয়ে প্রোগ্রাম সাজানো হয়েছে।
বইমেলায় মুখ্য বিষয় থাকবেন ‘বঙ্গবন্ধু’।
একটি অভিজ্ঞ সমন্বয়ক ও সঞ্চালক টিম পুরো অনুষ্ঠানমালা প্রক্ষেপণ করবেন।বইমেলা উপলক্ষে, একটি চমৎকার ম্যাগাজিন ‘উত্থান’ প্রকাশিত হচ্ছে।’বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ও নবী-জিনাত ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’ ঘোষণার কাজটি গুছিয়ে এনেছেন ৭ জনের একটি অভিজ্ঞ বিচারক পরিষদ। এই পুরস্কার রবিবার ঘোষিত হবে।
বিশিষ্ট শিল্পী লুৎফুন নাহার লতা ও খ্যাতিমান শব্দজন মিথুন আহমেদ পরিবেশন করবেন একক পর্ব দুটি।কয়েকটি পর্ব ব্যবস্থাপনা ও সহোযোগিতায় থাকছে, বাংলাদশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে, একাত্তরের প্রহরী ফাউণ্ডেশন তিনদিনের বইমেলার সূচি ঘোষণা করেছে।

শুক্রবার উদ্বোধনী বিকাল ছয়টায়। চলবে রাত ১০ টা পর্যন্ত।
শনি ও রবিবার সকাল ১০ টা থেকে রাত সাড়ে দশ টা পর্যন্ত।
বইমেলার আহ্বায়ক ড.নুরুন নবী ও সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া, বইমেলায় অংশ নেয়ার জন্য সবাইকে উদার আমন্ত্রণ জানিয়েছেন।