Brick Lane News

নালিতাবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২ জন

প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২৬ । ৬:২৯ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় একটি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নকলা–নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নকলা উপজেলার ধনাকুশা এলাকার মন্নার ছেলে অটোরিকশাচালক শফিকুল ইসলাম এবং নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে, ইটভাটা শ্রমিক আরিফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরিফ মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশে পাথর ও বালু ফেলে রাখায় রাস্তা সংকুচিত হয়ে গেছে। এর ফলে ওই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Related Posts

নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত

যুক্তরাজ্যেস্থ নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।এতে নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি