Brick Lane News

কর্মজীবী নারীদের পতিতার সাথে তুলনা; জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকডের অভিযোগ

প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২৬ । ৯:৫৮ পিএম

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে অ্যাকাউন্টটি উদ্ধার করা হয় বলে দাবি তার।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

এক্স পোস্টে জামায়াত আমির জানান, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও মনগড়া।

তিনি আরও বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে আমার নামে কিছু ভুয়া লেখা প্রকাশ করা হয়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এর আগে, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয়, যেখানে কর্মজীবী নারীদের পতিতার সাথে তুলনা করে করে বক্তব্য দেওয়া হয়। এসব মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা শুরু হলে পরে জানানো হয়, সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।

তবে বিশ্লেষকদের মতে একাউন্ট হ্যাক হওয়ার দাবি করে এক প্রকার প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে। তাদের মতে এই ধরণের ভ্যারিফাইড পেইজ হ্যাক করা কঠিন এবং হ্যাক হয়ে গেলে তা উদ্ধার করাও সময় সাপেক্ষ বিষয়। সুতরাং পোস্ট দেয়ার সাথে সাথেই আবার যদি ব্যাবহারকারীর নিয়ন্ত্রণে চলে আসে তবে সেটি সন্দেহজক ঘটনা।

Related Posts

নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত

যুক্তরাজ্যেস্থ নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।এতে নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি