Brick Lane News

লন্ডনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী সঞ্জিত দাস

প্রকাশিত ৩০ এপ্রিল ২০২৬ । ৪:৪১ এএম

এসেক্সের থারক কাউন্সিলের ,গ্রেসের লিটল থারক রেক্টরি ওয়ার্ডে, আগামী ৭ মে নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্জিত দাস।

সঞ্জিত দাসের শেকড় সিলেট নগরীর তোপখানা এলাকায়। তাঁর শিক্ষাজীবনের ভিত্তি তৈরি হয়েছে সিলেটে। তিনি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ ব্যাচে এসএসসি সম্পন্ন করেন। সিলেট এম. সি. কলেজ থেকে এইচএসসি পাস করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে গণিত শাস্ত্রে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি শাবির ৭ম ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত।

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের এসেক্সে বসবাসরত সঞ্জিত দাস সেখানে একজন সমাজকর্মী হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। স্থানীয় কমিউনিটির উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা তাঁকে লেবার পার্টির মনোনয়ন পেতে সহায়তা করেছে।

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি এক্টিভিস্ট রুহুল আমিন চৌধুরী জানান, ‘সঞ্জিত দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুখে পাশে আছেন। কমিউনিটির জন্য তাঁর আন্তরিকতা প্রশ্নাতীত। আমরা আশাবাদী, এলাকার মানুষ তাঁর এই সেবামূলক কাজের মূল্যায়ন করবেন এবং তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

সঞ্জিত দাসের এই নির্বাচনে অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাংলাদেশী কমিউনিটির নেতারা। স্থানীয় কমিউনিটি এক্টিভিস্ট মুরাদ আহমদ বলেন, সঞ্জিত একজন পরিশ্রমী এবং প্রতিশ্রুতিশীল ব্যক্তি, যার বিজয় কমিউনিটির কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবে। সঞ্জিত দাসের পাশে দাঁড়াতে বাংলাদেশী ভোটার ও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন কমিউনিটি সদস্য শওকত বখত।

যুক্তরাজ্যের স্থানীয় সরকার ব্যবস্থায় কাউন্সিলররা সরাসরি কমিউনিটির উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা তদারকি করেন। সঞ্জিত দাসের মতো একজন শিক্ষিত ও দক্ষ ব্যক্তিত্ব এই পদে বিজয়ী হলে তা প্রবাসে বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি স্থানীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ইংল্যান্ডের প্রথিতযশা সাংবাদিক আ স ম মাসুম।

 

স্থানীয় কমিউনিটি এক্টিভিস্ট আহমেদ কবির বলেন, পেশাগত দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতার কারণে সঞ্জিত দাস লিটল থারক ওয়ার্ডে শক্ত অবস্থানে রয়েছেন। এখন কেবল ৭ই মে ব্যালটের মাধ্যমে চূড়ান্ত রায়ের অপেক্ষা।

 

সিলেটের খ্যাতনামা চিকিৎসক, রক্তরোগ বিশেষজ্ঞ ও সঞ্জিতের সহপাঠী ডা. নাজিম অপু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘সঞ্জিত একজন সততা, দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং জনগণের প্রতি অকৃত্রিম অঙ্গীকারবদ্ধ মানুষ। সমাজসেবায় তাঁর উৎসর্গ এবং ইতিবাচক পরিবর্তনের প্রতি তাঁর প্রবল আগ্রহ তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আমার কোনো সন্দেহ নেই যে, তিনি সততা, শক্তি এবং সহমর্মিতার সাথে এ এলাকার প্রতিনিধিত্ব করবেন। নেতৃত্ব মানে কেবল জয়লাভ নয; নেতৃত্ব মানে সেবা করা। আর সঞ্জিত ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে, তিনি হৃদয় ও সঠিক উদ্দেশ্য নিয়ে সেবা করার জন্য প্রস্তুত।

 

এছাড়া বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ মিজানুর রহমানসহ সিলেট নগরীর সঞ্জিতের বড় ভাই, সহপাঠী ও ছোট ভাইবোনেরা সঞ্জিতের হয়ে কমিউনিটিতে ক্যাম্পেইন করছেন।

Related Posts

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রার্থিতা বাতিলের প্রতিবাদে যুক্তরাজ্য প্রবাসী আইনজীবীদের সংবাদ সম্মেলন

লন্ডন প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রার্থীদের প্রার্থিতা বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি