Brick Lane News

লন্ডনে এক ফ্রেমে ড:ইউনূস ও তারেক রহমান

প্রকাশিত ১০ জুন ২০২৫ । ৬:৪৭ পিএম

জুয়েল রাজ-

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে এসে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন  সরকারের প্রধান উপদেষ্টা  ড: মুহাম্মদ ইউনূস।
ড: ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে রিফর্ম বাংলাদেশ ব্যানারে সমবেত হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ।
সেখানে যুক্তরাজ্য বিএনপির এক নেত্রীর হাতে ড: ইউনূস ও তারেক রহমানের একটি ছবি সম্বলিত প্ল্যাকার্ড  এবং শেখ হাসিনা বিরোধী শ্লোগান জন্ম দিয়েছে আলোচনার। সামাজিক যোগাযোগ  মাধ্যমে ছবিটি নিয়ে চলছে আলোচনা সমালোচনা ।
বিএনপি দলীয় ভাবে ড: ইউনূস কে স্বাগত জানানোর কোন রকম কর্মসূচী ঘোষণা  করেনি । বিএনপির যুক্তরাজ্য শাখার উল্লেখযোগ্য  কোন  নেতাকে ও সেখানে দেখা যায়নি। তাই এক ফ্রেমে ড: ইউনূস ও তারেক রহমানের ছবি কি বার্তা দিতে চাইছে বিএনপি তাই আলোচনার বিষয়। যদিও তারেক রহমানের সাথে ড: ইউনূসের সাম্ভাব্য একটি মিটিং এর কর্মসূচী রয়েছে।
সেখানে এই ছবি কি বিএনপির অসাহয়ত্ব নাকী ড: ইউনূসের প্রতি তাদের বশ্যতার বার্তা দিচ্ছেন এই প্রশ্ন ও উঠেছে। অনেকে আবার মন্তব্য করেছেন ,তারেক রহমান কি এই ছবিটি দেখেছেন?

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি