Brick Lane News

বার্নলি ,ওল্ডহ্যাম ও ব্রাডফোর্ডে  আয়না আর্টস এর  নাটক ঘূর্ণি’র প্রদর্শনী

বার্নলি ,ওল্ডহ্যাম ও ব্রাডফোর্ডে আয়না আর্টস এর নাটক ঘূর্ণি’র প্রদর্শনী

ইংল্যান্ডের উত্তরের তিনটি শহর  বার্নলিওল্ডহ্যাম এবং ব্র্যাডফোর্ডে মঞ্চস্থ হতে যাচ্ছে আয়না আর্টসের নাটক ঘূর্ণি।  একটি আম গাছের চারা কীভাবে একটি নাটকের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেসেই রহস্য জানতে হলে আপনাকে অবশ্য ঘূর্ণি নাটকটি দেখতে আসতে হবে। 

ঘূর্ণি একটি শক্তিশালী ও আবেগঘন নাটকযেখানে একটি বাংলাদেশি পরিবারের ব্যক্তিগত গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে জলবায়ু অবিচারঅভিবাসনফেলে আসা স্বদেশের স্মৃতিবাংলাদেশের ইতিহাস এবং অতীত ও ভবিষ্যতের সম্ভাব্য জলবায়ু দুর্যোগের কথা। কীভাবে বাংলাদেশের জলবায়ু ইতিহাস তার রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে নাটকটিতেতা দক্ষতার সাথে তুলে ধরা হয়েছে

আয়না আর্টসের বিশ্বাসযুক্তরাজ্যে — এমনকি সম্ভবত বিশ্বেও — এই প্রথম কোনো নাটকে একটি অভিবাসী পরিবারের ব্যক্তিগত গল্পকে বাংলাদেশের জলবায়ু ইতিহাসরাজনৈতিক ইতিহাস এবং জলবায়ু অবিচারের সঙ্গে এভাবে একসূত্রে গাঁথা হয়েছে অত্যন্তজটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্মিত হলেও গাননাচহাস্যরসলাইভ সংগীত এবং দর্শকদের অংশগ্রহণের মাধ্যমে এটাকে একটাঅত্যন্ত উপভোগ্য উপস্থাপনায় পরিণত করা হয়েছে। 

২০২২ সালে ক্রসিং ফুটপ্রিন্টস নামক একটি সংগঠন ম্যানচেস্টারহিস্টরি ফ্যাস্টিভ্যাল এর জন্য সৃষ্টিশীল কিছু করার দায়িত্ব দিয়েছিলআয়না আর্টসকে যার ফল স্বরূপ জেসমিন চৌধুরী একটি ছোটপরিসরে ঘূর্ণি নাটকটি রচনা করেন। সেই সূত্রেই তৈরি হয় ঘূর্ণির সংক্ষিপ্ত সংস্করণ। ম্যানচেস্টার এবং লন্ডনে অনেকগুলো প্রদর্শনীতেদর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর আয়না আর্টস এটিকে পূর্ণাঙ্গ মঞ্চনাটকে রূপ দেয় যা এখন ট্যুরের জন্য প্রস্তুত

নাটকটি লিখেছেন জেসমিন চৌধুরী। নির্দেশনায় রয়েছেন অপু চৌধুরী। জেসমিন চৌধুরী নাটকটিতে  সহকারী পরিচালক হিসেবেও কাজ করছেন

Arts Council Englandএর পাবলিক ফান্ডিং সহযোগিতায় সহায়তায় নাটকটি মঞ্চস্থ হচ্ছে এবং Burnley Youth Theatre ও Better  We CIC ও আয়না আর্টস এর সাথে আছে

সবগুলো শো শুরু হবে দুপুর ১২:৩০-এ এবং প্রতিটি প্রদর্শনীর পর শিশুতরুণ ও প্রাপ্তবয়স্কদের জন্য থাকবে জলবায়ু সচেতনতা বিষয়ক আনন্দময় ও অংশগ্রহণমূলক কর্মশালা

শোয়ের তারিখ ও ভেন্যু

শনিবার ৯ মে ২০২৬

Burnley Youth Theatre

শনিবার ২৩ মে ২০২৬

Oldham Library Theatre Space

রবিবার ২৪ মে ২০২৬

Carlisle Business Centre

অংশগ্রহণেঃ
প্রোডাকশন ম্যানেজার: মোহাম্মদ ফজল
ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি: মুরাদ চৌধুরী
কারিগরি সহায়তা: উদয় নাফিস

মিডিয়াঃ আবু সাঈদ চৌধুরী
কোরিওগ্রাফি: মনিদীপা শীল ও জয়তী পাল
শিল্পী: মিত্রা কবিরফারহানা জাফরমুকাররম হোসেন
সংগীতশিল্পী: লুৎফুর রহমানজাভেদ সিদ্দিকীমুকেশ কান্নানকামরুজ্জামান আহমেদ
অভিনয়ে: ঈশান দাশগুপ্তইলা মুহাইমিনজয়তী পালমুরাদ চৌধুরীগুলসুন আরা লুনাফারিজা সিদ্দিকীআরিশা ফজলমুয়াজ হোসেনমৌসুমি সেনগুপ্তআপু চৌধুরীজেসমিন চৌধুরীরফিকুর রহমান চৌধুরী দিপু