Brick Lane News

ফারুক আহমদ’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ

প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২৬ । ৭:৪৩ পিএম

অনলাইন ডেস্ক- 

গত ২৫ জানুয়ারি ২০২৬ ইং ফারুক আহমদ সাংবাদিকতা ও ইতিহস চর্চার স্বীকৃতিস্বরূপ লন্ডন-বাংলা প্রেসক্লাব কর্তৃক “লাইফটাইম অ্যাচিভমেন্ড অ্যাওয়ার্ড ২০২৬” লাভ করেছেন।

বিলাতে বাঙালির ইতিহাস রচনায় এক পুরোধা লেখক-গবেষক ফারুক আহমদ। জন্ম ১৯৬৪ সালের ২২ জানুয়ারি গোলাপগঞ্জ থানার গোয়াসপুর গ্রামে। ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চা ও সাংবাদিকতার সংগে জড়িত। রেডিও বাংলাদেশের অনুমোদিত গীতিকার ও নাট্যকার। লন্ডন থেকে প্রকাশিত মাসিক লন্ডন বিচিত্রা’র প্রধান সম্পাদক ও প্রকাশক ছিলেন। শিক্ষাক্ষেত্রেও রয়েছে তার অসামান্য অবদান। তিনি বর্তমান রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক; গোলাপগঞ্জ কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, এবং গোয়াসপুর কুতুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।

তার গবেষণামূলক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে – বিলাতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতা (২০০২), বিলাতে বাংলার রাজনীতি (২০১২), গোলাপগঞ্জের ইতিহাস (২০১৫), সাপ্তাহিক জনমত: মুক্তিযুদ্ধের অনন্য দলিল (২০১৬), বিলাতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা (২০১৮), বিলাতে বাঙালি অভিবাসন (২০২১), সিলেটের ইতিহাস : ব্রিটিশ আমল, Bangali Journals and Journalism in Britain (2002), Bengal Politics in Britain: Logic Dynamics and Disharmony (2012), History of Golapganj (2015), and Bengali Settlement in Britain (2021), Sylheter Itihas British Amol (2025)

 

ফারুক আহমদ গবেষণামূলক লেখালেখির জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার লাভ করেন। তিনি ১৯৮৯ সাল থেকে লন্ডনবাসী।

 

 

 

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি