Brick Lane News

নিখোঁজের ৬ দিন পর লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২৬ । ১:১৯ পিএম

লক্ষ্মীপুরে নিখোঁজের ছয় দিন পর ফজলে রাব্বি (২২) নামে এক  ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপবাহ বাগ গ্রামের শেখের বাড়ি প্রবাসী কিরনের বাড়ির পানির ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি সদর উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্র জানায়, তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন।

পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজারে যাওয়ার পর রাব্বি নিখোঁজ হন। পরদিন তাকে না পেয়ে তার বাবা চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

শনিবার বিকেলে স্থানীয়রা একটি পানির ট্যাংকিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি