Brick Lane News

তালা ভেঙে ক্যাম্পাসে ঢুকেছে মাওলানা ভাসানীর শিক্ষার্থীরা

প্রকাশিত ৩ আগস্ট ২০২৪ । ৭:৩৭ পিএম

ব্রিকলেন অনলাইন- 

গেটের তালা ভেঙে ক্যাম্পাসের ঢুকেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার দাবিতে শনিবার (৩ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লিখা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসেই অবস্থান করছেন জানা গেছে।

 

পরে প্রক্টর এসে শিক্ষার্থীদের জানান রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত ছাড়া হল খুলে দেওয়া সম্ভব নয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গেটের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে।

 

তারা ভিসির বাসভবনে গিয়ে তাকে স্মারকলিপি প্রদান করে। এসময় তারা আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল খুলে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেনকে বলেন, আমি চাইলেই তো আর হল খুলে দিতে পারি না। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমি যথাযথ কর্তৃপক্ষকে জানাবো।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি