Brick Lane News

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভোট গণনা

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভোট গণনা

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র ও কাউন্সিলার নির্বাচনের ভোট গণনা পৃথক দুইদিনে অনুষ্ঠিত হচ্ছে । ৮ মে শুক্রবার হচ্ছে মেয়র নির্বাচনের ভোট গণনা । আর ৯ মে শনিবার অনুষ্ঠিত হবে ২০ ওয়ার্ডের প্রায় ৩০০ কাউন্সিলার প্রার্থীর ভোট গণনা । দুইটোই হবে এক্সেল সেন্টারে ।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিকেশন অফিসার মাহবুব রহমান বুধবার , শুক্রবার সকাল ৯ টার দিকে মেয়র নির্বাচনের ব্যালট পেপার ভেরিফিকেশন শুরু হবে । দুপুর ১টার দিকে শুরু হবে গণনা । আশা করা হচ্ছে, বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ফলাফল ঘোষনা করা হতে পারে । তিনি আরো জানান, আগে যে প্রথম প্রেফারেন্স ও সেকেন্ড প্রেফারেন্স পদ্ধতিতে ভোট গণনা হতো, সেই নিয়ম আর বহাল নেই । সম্ভবত সরকার সেটি বাতিল করেছে । এখন শুধু প্রথম প্রেফারেন্স-এ ভোট গণনা হবে । প্রথম প্রেফারেন্সে যিনি বেশি ভোট পাবেন তিনিই বিজয়ী হবেন।

আর ৯ মে শনিবার সকাল ৯টা থেকে শুরু হবে ২০ ওয়ার্ডের প্রার্থীদের ভোট গণনা । যেহেতু প্রায় ৩০০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই ২০ ওয়ার্ডের ভোট গননা শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। পর্যায়ক্রমে একেকটি ওয়ার্ডের ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষনা করা হবে।

উল্লেখ্য, এবারে মেয়র নির্বাচনে বর্তমান নির্বাহী মেয়র অ্যাসপায়ার পার্টির লুৎফুর রহমানসহ মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪জন বৃটিশ-বাংলাদেশী । তাঁরা হলেন অ্যাসপায়ার পার্টির বর্তমান মেয়র লুৎফুর রহমান, লেবার পার্টির কাউন্সিলর সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস ইণ্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী জামি আলী ও লিবারেল ডেমোক্র্যাটস পার্টির (লিব ডেম) মোহাম্মদ আবদুল হান্নান ।এ ছাড়াও রয়েছেন, কনজারভেটিভ পার্টির ডমিনিক নোলান, গ্রিন পার্টির হীরা খান, ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড স্যোশালিস্ট কোয়ালিশনের হুগো পিয়েরে, রিফর্ম ইউকের জন বোলার্ড ও স্বতন্ত্র প্রার্থী ট্যারেন্স ম্যাকগ্রেনেরা।