Brick Lane News

জামায়াতের আমির ও যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত ২৫ জানুয়ারি ২০২৬ । ১০:০৪ এএম

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণভাবে আয়োজনের পক্ষে যুক্তরাজ্যের অবস্থান আবারও স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাহ কুক।

আজ রোববার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ অবস্থান তুলে ধরেন তিনি। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সকাল সাড়ে ৯টায় বসুন্ধরায় শফিকুর রহমানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের উপহাইকমিশনার জেমস গোল্ডম্যান, রাজনৈতিক বিভাগের প্রধান টিমোথি ডাকেট এবং দ্বিতীয় সচিব (রাজনীতি) কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন।

আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে দুই পক্ষই আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে বলে মত দেন তাঁরা।

এ সময় জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি