Brick Lane News

আপাসেনের উদ্যোগে ডিসেবিলিটি স্পোর্টস ডে অনুষ্ঠিত

প্রকাশিত ২০ জুলাই ২০২২ । ৫:৫৪ এএম

প্রেস বিজ্ঞপ্তিঃ

শুক্রবার স্বনামধন্য চ্যারিটি সংস্থা আপাসেন-এর আয়োজনে পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ডিসেবিলিটি স্পোর্টস ডে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের শারিরিক ও মানসিক বিকাশের বিষয়টিকে বিবেচনায় রেখে ডিসেবিলিটি নেটওয়ার্কের অংশ হিসেবে আপাসেন প্রতিবছর এ ধরনের আয়োজন করে আসছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই স্পোর্টস ডে’তে আপাসেন ছাড়াও বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই স্পোর্টস ডে-তে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক লার্নার এবং তাদের কেয়ারার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আপাসেন-এর এসোসিয়েট ডাইরেক্টর শোয়েব আহমেদ এবং ডে কেয়ার সার্ভিস প্রধান হাবিবুর রহমান কবির। এ সময় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ। স্পিকার ছাড়াও উপস্থিত ছিলেন আপসেন ও আপাসেন ইন্টারন্যাশনালের ট্রাস্টি সুরাইয়া খাতুন, হেলাল রহমান এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তাগণ।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি