Brick Lane News

আওয়ামী লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ

প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২৬ । ৮:৪১ পিএম

নোয়াখালী-৬ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, যারা কোনো ধরনের জুলুম, নির্যাতন, সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন না—এমন সাধারণ আওয়ামী লীগ কর্মীরাও চাইলে ১০ দলীয় জোটে যোগ দিতে পারবেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, “এলাকায় যারা সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতির সঙ্গে যুক্ত নন, তাদের সবাইকে ১০ দলীয় জোটে স্বাগত। সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যেও যারা অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, তারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।”

পথসভায় তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসীদের আর্থিক সহায়তার কারণেই নির্বাচনি এলাকায় ধারাবাহিকভাবে প্রচারণা চালানো সম্ভব হচ্ছে। নির্বাচিত হলে হাতিয়ার প্রবাসীদের জন্য বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা চালুর আশ্বাসও দেন তিনি।

এ সময় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহান উদ্দিন, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক, এনসিপির হাতিয়া উপজেলা আহ্বায়ক শামছল তিব্রিজসহ বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি