Brick Lane News

টাকাও নেবেন, উপহারও নেবেন, কিন্তু ভোটটা দেবেন হাঁস মার্কায়: রুমিন ফারহানা

যে আমাকে ভয় দেখানোর দুঃসাহস করে তাকে আমি আস্ত রাখি না : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠে কালোটাকা ছড়ানো হচ্ছে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ও উপহার দেওয়া হচ্ছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, টাকা ও উপহার নিলেও ভোট যেন কোনো বাটপাড়কে না দেওয়া হয়।

সোমবার বিকেলে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনে, তারা নির্বাচিত হলে সেই টাকা সাধারণ মানুষের পকেট থেকেই তুলে নেবে। আর যারা এখন উপহার দিচ্ছে, নির্বাচনের পর তাদের আর খুঁজে পাওয়া যাবে না।

হাঁস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই প্রতীক সাধারণ মানুষের শান্তি ও এলাকার উন্নয়নের প্রতীক। হাঁস মার্কায় ভোট দিলে সরাইল-আশুগঞ্জকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা সম্ভব হবে এবং চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি ও অবৈধ বালু-মাটির ব্যবসা বন্ধ হবে।

রুমিন ফারহানা আরও বলেন, তিনি কোনো দলের প্রার্থী নন, তিনি সাধারণ মানুষের প্রার্থী। এমপি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ন্যায্যতা ও আইনের ভিত্তিতে কাজ করবেন। বিনা অপরাধে কারও বিরুদ্ধে মামলা থাকলে জামিন ও মামলা থেকে নাম প্রত্যাহারে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।

Related Posts

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ করল আবেগাপ্লুত বিসিবি সভাপতি আমিনুল

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন, বোর্ডরুম দ্বন্দ্ব ও বৈষম্যের অভিযোগে বিশ্ব ক্রিকেট যখন গভীর অনিশ্চয়তায়, তখন ভিন্ন সুরে কথা...

Read more

Social Media

সর্বশেষ খবর