Brick Lane News

পোস্টাল ব্যালটে ভোট দিলেন আলোচিত রাষ্ট্রপতি

পোস্টাল ব্যালটে ভোট দিলেন আলোচিত রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।

সোমবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সাগর হোসেন সাংবাদিকদের জানান, “গত রাতে মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন। তিনি পাবনা-৫ আসনে ভোট দিয়েছেন। ডাক বিভাগের একজন কর্মকর্তা ব্যালট সংগ্রহ করে নিয়ে গেছেন।”

এবার সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিদের সঙ্গে প্রবাসী ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ১২২টি দেশে থাকা প্রবাসীও এতে অংশ নিতে পারছেন।

মোট ১৫ লাখ ৩৩ হাজারেরও বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।