Skip to main content

Brick Lane News

সাংবাদিক শ্যামল দত্ত ও তাঁর ঘনিষ্ঠদের ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাংবাদিক শ্যামল দত্ত ও তাঁর ঘনিষ্ঠদের ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, তাঁর স্ত্রী সঞ্চিতা দত্ত, মেয়ে সুষমা শশী দত্ত ও তাঁদের স্বার্থ–সংক্রান্ত ব্যক্তিদের নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত সোমবার এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনে বলা হয়, শ্যামল দত্ত ও পরিবারের স্বার্থ–সংক্রান্ত ব্যক্তিদের নামে থাকা অস্থাবর সম্পদ অর্জনের কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, এই সম্পদ বিভিন্ন মাধ্যমে হস্তান্তর বা স্থানান্তর করে প্রকৃত উৎস লুকানোর চেষ্টা করা হয়েছে, যা মানি লন্ডারিং আইনের আওতায় অপরাধ।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সম্পদের মালিকানা পরিবর্তনের আশঙ্কা থাকায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি।