Brick Lane News

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ; নিহত ২

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ; নিহত ২

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন শুকতাইল চরপাড়া এলাকার জিকার সরদার (৪০) ও হাসিব শেখ (৩৮)। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী বাসটির সঙ্গে বিপরীতমুখী ইজিবাইকটির সংঘর্ষের ফলে ইজিবাইকটি ডুমড়ে মুচড়ে যায়।

আহত তিনজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।