Skip to main content

Brick Lane News

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে কাজের সুযোগ, যেভাবে আবেদন করবেন

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে কাজের সুযোগ, যেভাবে আবেদন করবেন

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে (GTA) বিভিন্ন পদে লোকবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কাতারের সিভিল সার্ভিস অ্যান্ড গভমেন্ট ডেভেলপমেন্ট ব্যুরো আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশ করে। সরকারি কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘কোয়দের’ (Kawader)-এর মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগের খাত ও যোগ্যতা

  • পদসমূহ: অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, ইনফরমেশন সিস্টেমস এবং কম্পিউটার সায়েন্স খাতের বিভিন্ন পদ।
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিধারী নবীন গ্র্যাজুয়েট ও অভিজ্ঞ প্রার্থী—উভয়ই আবেদনযোগ্য।
  • লিঙ্গ: নারী ও পুরুষ উভয় আবেদনকারীর জন্যই সুযোগটি উন্মুক্ত।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে ‘কোয়দের’ (Kawader) প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের সরাসরি লিংক: http://kawader.gov.qa/home

বিশেষ দ্রষ্টব্য: ‘কোয়দের’ (Kawader) প্ল্যাটফর্মটি শুধুমাত্র কাতারি নাগরিক এবং কাতারি মায়ের সন্তানগণের আবেদনের জন্য নির্ধারিত। উল্লিখিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্ল্যাটফর্মে লগইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির আরও তথ্য: আবেদনের নিয়ম ও শর্তাবলী।