Skip to main content

Brick Lane News

সংসদে ওয়াক আউট করলেন জামায়াত জোটের এমপিরা

সংসদে ওয়াক আউট করলেন জামায়াত জোটের এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে সংসদ ওয়াক আউট করেছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ শুরু হলে সংসদ সদস্যরা আসন ত্যাগ করে বের হয়ে যান।

এদিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানালে বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিরোধী দলের এমপিরা বিভিন্ন স্লোগান দেন।

প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

এর আগে হইচইয়ের মধ্য দিয়েই সংসদের অধিবেশনে ঢোকেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি স্পিকারের পাশে বসেন। সংসদে হইচই করতে বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।