Skip to main content

Brick Lane News

হাবিবি‘র সুর ছঁড়িয়ে পড়ুক বিশ্ব রাজনীতিতে

হাবিবি‘র সুর ছঁড়িয়ে পড়ুক বিশ্ব রাজনীতিতে

নুজহাত নূর সাদিয়া- 
গোধূলিবেলার লালিমাটুকু পুরো আকাশ জুঁড়ে এক অপার্থিব অনুভ‚তির জন্ম দিয়েছে ,বসন্তের শেষভাগের হিমেল বাতাস আলতো ছোঁয়া দিয়ে যাচ্ছে শরীরে । এইতো ক‘টা মাস আগে , তৃষ্ণার্ত  চাতকের মত দাঁড়িয়েছিলাম গ্রেট ব্রিটেনের ২‘য় বৃহত্তম শহর বামিংহামের ভিক্টোরিয়া স্কয়ারে। সেই ১৯ শতকের দোরগোড়ায় কড়া নাড়া, ইতিহাসের ধূসর অলি-গলিতে ঘুরে বেড়ানো চাট্টিখানি কথা নয়-তাই দারুণ সাশ্রয়ী বৈচিত্র্যময় রসনা বিলাসের পাশাপাশি মন ভরে স্বাদ নিচ্ছিলাম প্রিয় চকলেট ক্যাডবেরির ডেইরি মিলকের। হাজার হোক, বিশ্বখ্যাত ক্যাডবেরির সৃষ্টিভ‚মি বলে কথা-কত স্বাদের কত বাহারের চকলেট পর্যটকের অন্যতম আর্কষণ , ক্যাডবেরি ওর্য়াল্ড। সীমানা ছাঁড়িয়ে রাণি ভিক্টোরিয়ার মূর্তিটি স্বগৌরবে দন্ডায়মান, হাত বাড়ালেই সেই বিখ্যাত ঔপন্যাসিক ডিকেন্সনামার স্মারক-অলিভার টুইস্ট কোথায় আছে কেমন আছে এখন কেই বা জানে !
লাল সবুজের স্বদেশীপনায় স্বতস্ফ‚র্ত ঐতিহ্যবাহী শহরটি, মোট জনসংখ্যার সিংহভাগ মুসলিম অধিবাসী শতকরা প্রায় ৮০ ভাগ! আর তাইতো, বাল্টি হাউস,টিপু সুলতান, কায়েদে আযম, ভোজ , স্বাদ সহ নানা বাহারি হালাল খাবারের ভোজনালয়ের আবাস এখানে । নিত্যপ্রয়োজনীয় পণ্য আর মাথা গোজার ঠাঁই সবই নিতান্ত সুলভ মূল্য অন্তত লন্ডনের তুলনায় আর পারসিয়ান কার্পেট হতে নানা কারুশিল্প সত্যি মনোহারি । ইংল্যান্ডের বুকে এই একটুকরো মধ্যপ্রাচ্যের শহরের আর ও দুটি শিল্পের কথা না বললেই যে নয় । নারীর শোভা অলংকরণে, আর সে অলংকার শিল্পের শতকরা ৪০ ভাগের নেতৃত্ব দেয় পুরো ইউরোপ জুঁড়ে এই প্রাচীন শিল্প নগরীটি । আধুনিকায়নে ইংরেজ জাতি বরাবরি এগিয়ে ১৮৯৩ সাল ব্রিটেনের রাজপথে দেখা মিলল প্রথম চার চাকার গাড়ির পরবর্তীতে ১৯০৫ সাল হতে ব্রিটিশ অটোমোবাইল শিল্পের জয়রথের সূচনা ; জাগুয়ার, অস্টিন আর হাল আমলের রাজকীয় র‌্যাঞ্জ রোভার । এই যে পুরাকীর্তি বনাম আধুনিকায়নের পথে ইংরেজ জাতির যাত্রার শুভ সূচনা , সেই সূচনাকারি অগ্রগামি নারীটি ৬৩ বছরের (১৮৩৭-১৯০১)সাল চিরসবুজ ভিক্টোরিয়ান যুগের এক অবিস্মরণীয় পথিকৃৎ, রাণি ভিক্টোরিয়া। ব্রিটিশ শিল্প, বিজ্ঞান, কারিগরি, অর্থনীতির ব্যাপক উন্নয়নে কিংবা সন্তান জন্মদানে ব্যাথা নাশক ঔষধের ব্যবহার ইউরোপের বিশ্বস্ত দাদীমা হিসেবে পরিচিত দারুণ প্রভাবশালী নারীটি সর্মথ হয়েছিলেন এশিয়া জুঁড়ে ব্রিটিশ সাম্রাজ্যের অজেয় ঝান্ডাটি বহাল তবিয়তে বজায় রাখতে ।১৮৭৭ সাল , খেতাব জুটেছিল ‘ভারতের স¤্রাজ্ঞী‘ । সাল ১৮৬১ , রাজা অ্যালবার্টের মূত্যু দীর্ঘ  বৈধব্য জীবনের শুরু আর এখানেই রাণিমাতার জীবনে সেই নাটকীয় মানুষটির আর্বিভাব। আবদুল করিম,; রাজবাড়ীর অন্দরমহলের দক্ষ পাচক, কঠোর নিয়মে আবদ্ধ একান্ত ব্যক্তিগত খানসামা না রাণিমাতার হৃদয় জয় করা এক বুদ্ধিদ্বীপ্ত রাজকর্মচারি । হা, তারার বুকে জন্ম নিল এক অসম অবিস্মরণীয় বন্ধুত্ব! সহ¯্র কানাঘুষো, বাধা আর প্রাসাদ ষড়যন্ত্র- একদিকে কর্তৃত্ব অভিজ্ঞতা আর ¯েœহপরায়ণতার শক্ত গেঁরো আর অন্যদিকে কৌতুহুলী উদ্ভাবকের নিত্যনতুন কৌশল । রাণিমাতা ভিক্টোরিয়া আর আবদুল করিম এ ছাত্রী -শিক্ষক যুগল প্রাচ্য আর প্রাশ্চাত্যের সংস্কৃতি, শিক্ষা আর রাজনৈতিক বার্তা বিনিময়ের এক অভিনব সেতু রচনায় ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রইলেন। সেই যে পাশ্চাত্য বিশ্বে তথাকথিত বাদামী চামড়ার আবদুলদের করাঘাত শুরু , এতটা পথ পেরিয়ে ও তা বিন্দুমাত্র ¤øান হয়নি ।
আরেক অদম্য আবদুলের যুক্তরাষ্ট্র বিজয়ের মাধ্যমে শুরু হল নতুন রুপকথা । হ্যা, আমি সদ্য নির্বাচিত মার্কিন ইতিহাসের প্রথম মুসলিম সিনেটর আবদুল রহমান এল সাঈদ‘র কথাই বলছি । অপেক্ষার ২৩৭টি বছর, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাঙ্গাতœক আবদুল রামাদান এখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভাইরাল হাবিবি! ( বন্ধু, সখা বা প্রিয়জন) নিয়তির কি নির্মম রসিকতা।
পুরো বিশ্বজুঁড়ে আধিপত্যবাদ, দুর্নীতিপরায়ণতা আর আগ্রাসনের এক কদর্য  রুপ । মার্কিনীরা বরাবরি হুজুগে জাতি হিসেবে দৃশ্যমান, তবে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি এখন ও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রটি সম্মান জানাতে বদ্ধপরিকর তা চলতি মধ্যবর্তী নির্বাচনেই সুস্পষ্ট । ভাবা যায় ! আমেরিকার মত দেশে অন্তত ৯৭ জন নির্বাচিত জনপ্রতিনিধি  মুসলিম । যার মাঝে কেন্দ্রীয় পর্যায়ে সাতজন, অঙ্গরাজ্য পর্যায়ে ৩৯ জন, কাউন্টি ও পৌরসভায় ১৬ জন এবং শিক্ষা ও স্কুল বোর্ডে মোট ২৭ জন জয়যুক্ত হয়েছেন।
নিউইর্য়কের নগর পিতা জোহরান মামদানির অভ‚তপূর্ব চমক, বিচারব্যবস্থার সর্ব্বোচ পর্যায়ে আজ ইসলামিক শাসন ব্যবস্থা পুন:প্রবর্তনের কথা প্রতিফলিত হচ্ছে। সর্বমোট ৮  জন মুসলিম বিচারপতি নির্বাচিত । বাংলার দামাল সন্তানরা ও কম যান না , ডেমোক্রেট শেখ রহমান জর্জিয়াতে, মো: মাসুদুর রহমান কানেকটিকাটে এবং রিপাবলিকান আবুল বি.খান  নিউ হ্যাম্পশায়ার এ ধরে রেখেছেন লালচে মাটির ঘ্রাণ। মিশিগান অঙ্গরাজ্যটি আজ তরুণদের স্বাগত জানাতে  উদগ্রীব। অভিনন্দন, হ্যামট্র্যামেক‘র ১ম বাংলাদেশি আমেরিকান মেয়র মুহিত মাহমুদ । সিআইআইআর‘র জরীপ অনুযায়ী মোট ভোটারের ৮০% মুসলিম ভোট ডেমোক্রেটদের বিজয় ছিনিয়ে এনেছে, অন্যদিকে চির প্রতিপক্ষ রিপাবলিকান দলের ভরাডুবি, মাত্র ৬% মুসলিম ভোট তাদের ব্যালট বাক্সে । গত এক বছরে মুসলিম ভোট বেড়েছে শতকরা ২৫ ভাগ, নিশ্চিতভাবেই, গালফ সাগরের পররাষ্ট্রনীতি মার্কিনীদের পছন্দ হয়নি। কথায় বলে, পাগলে ও তার ভালটা বোঝে আর এতো রুঢ় বাস্তবতা। তেলের দাম ডিজেল প্রতি প্রায় ৫ ডলার আর জীবনযাত্রার টানাপোড়েন অনভ্যস্ত সচ্ছল মার্কিনীরা বাস্তবিক অর্থেই পবিত্র রমযান মাসে অভ্যস্ত হয়ে পড়ছেন।
২০০৭ সাল, মিশিগান বিশ্ববিদ্যালয়ের রোডস স্কলার পেশাদার চিকিৎসকটি তার সহপাঠিদের সাথে আগত অতিথি বক্তা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বক্তব্য শুনার অপেক্ষায় ছিলেন । নিয়তি মুচকি হেসেছিল, প্রথম সুযোগটি মিলেছিল এল সাঈদের । বিদায়ী ভাষণেই নবীন ডাক্তারটি ভবিষ্যতের রাজনৈতিক উচ্চাকাঙ্খার বীজটি জনতার মনে অংকুরিত করে দিয়েছিলেন। ২০০৮ সাল, পরিবর্তনে প্রতিশ্রæতিবদ্ধ ক্যারিশমাটিক ওবামা, অংকুরিত বীজটি বাস্তবের চারাগাছে পরিণত হল । তারপর, শুধুই এগিয়ে যাওয়া চলতি ২০২৬ সাল এক দুর্বার হৃদয়ের দি¦গবিজয়ের কাহিনী আজ মানুষের মুখে মুখে।
আসন্ন ২০০৭ সালের ৩রা জানুয়ারি, সুনিশ্চিতভাবেই এল সাঈদের জীবনে তা অন্যতম অর্থবহ দিন । প্রতিদন্ধি ভাইরাল হাবিবি ভাইস প্রেসিডেন্ট জে.ডি ভ্যান্সের তত্তাবধানেই তাঁর আনুষ্ঠানিক শপথ গ্রহণ হবে। হাস্যরসের ছলে এই বুদ্ধিদ্বীপ্ত সিনেটরটি বলেই ফেলেছেন , সেবক ( আবদুল ) হতে তিনি কি করে সকলের কাছে প্রশংসিত (মোহাম্মদ) হয়ে পড়লেন।
বাগ্মীতা আর হাস্যরসে মুগ্ধ গোটা বিশ্ব, এখন দেখা যাক সাংবিধানিক ভাবে তাঁর কাজের পরিধি কতখানি।
মোট ১০০ সদস্যের সিনেটর, যার মাঝে অল্প সময় পর এল সাঈদের হাস্যমুখর মুখটি ও শোভা পাবে। ৬ টি বছর পর পর নির্বাচিত একজন সিনেটর যিনি শুধুই বাকসর্বস্ব নন বরং নতুন বিল/আইন প্রণয়ন , তা যাচাই বাছাই করে নির্বাচিত করা এবং বিচার ব্যবস্থায় তার ব্যক্তিগত মতামত প্রকাশ এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্টের অভিশংসন ও অপসারনে ও তিনি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারেন। তবে, অবশ্যই এককভাবে নয় । অর্থাৎ, স্বেচ্ছাচারী প্রতিনিধিদের কোন স্থান মার্কিন গণতন্ত্রে নেই।
যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস যেন যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রেরই প্রতিবিম্ব। হাউস অভ লর্ডস ও হাউস অভ কমন্স বনাম সিনেট ( ১০০ জন প্রবীণদের পরিষদ) ও হাউস অভ রিপ্রেজেন্টিটিভস ( ভোটাধিকার সম্পন্ন আসন ৪৩৫টি) । যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য হতে ২ জন করে শতক সিনেটরদের কোঠাটি পূরণ করেন সে রাজ্যের বাসিন্দারা। অন্যদিকে, জনসংখ্যার অনুপাতে হাউস অভ রিপ্রেজেন্টিটিভসে জনপ্রতিনিধি নির্বাচিত হয়।
শতক ছোঁয়ার আকুতি, তবে সেই জাদুকরী ৩টি  সংখ্যা পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে। মোট ৫১ ভোটে বিল পাশ, ৬০টি ভোটে আলোচনার বাধা পার আর ৬৭ টি ভোটে সর্বশেষ স্তরটি পার হওয়া অর্থাৎ, প্রেসিডেন্টের ভেটো মোকাবিলা। এ ৩টি স্তর ক্লাস / শ্রেণি হিসেবে পরিচিত, মজার ব্যাপার কোন নির্দিষ্ট বিলে সমতা মিললেই অর্থাৎ ৫০/ ৫০ ভোট পেলেই ভাইস প্রেসিডেন্ট যিনি সিনেটের সভাপতি ও বটে তিনি তাঁর ভোট প্রয়োগ করতে সর্মথ হবেন। জেডি ,লড়াইটা ভালই জমবে । এখানেই শেষ নয় , আর্ন্তজাতিক ট্রিনিটি ও প্রেসিডেন্টের পছন্দের প্রার্থী নির্বাচনে ( মন্ত্রী, সিনেটের সদস্য কিংবা সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ) মোট ৬৭টি ভোট ও সরাসরি সিনেটরের হস্তক্ষেপ থাকতে বাধ্য । হায়, ট্রাম্প কি এক কঠিন গেঁরোতে আটকে পড়েছেন আপনি ?
বিশ্বজুঁড়ে প্রগতিশীল বামপন্থীদের জয়জয়কার, নিপীড়িত মানুষের আর্তচিৎকার, শ্রেণি বিভাজনের দেয়ালটি ভেঙ্গে ফেলা, আবাস, শিক্ষা , স্বাস্থ্য খাত সহ সরকারি সহায়তায় সম্পদের যথাযথ ব্যবহার -বাতাসে কান পাতলেই আজ শোষিত বঞ্চিত মানুষের শোরগোল শোনা যায় ! ফ্রান্সে নড়বড়ে ম্যাখুর সরকার, আমেরিকায় টালমাটাল ট্রাম্প, ৪‘র্থ বারের মত ব্রাজিলে সিভিলিয়ান প্রেসিডেন্ট লুলা দা সিলভার ফিরে আসা, আগ্রাসী নেতানিয়াহুর নেতৃত্বে পরিবর্তন , ভারতে মোদী সরকারের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আভাস পৃথিবী সত্যি চক্রাকারে ঘুরছে কক্ষপথে ও মননপথে।
ট্রাম্পের একান্ত ¯েœহভাজন ২০২২ সালে নির্বাচিত সিনেটর বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বয়সে অপেক্ষাকৃত তরুণ, অভিজ্ঞতার ঝুলিটি এখন ও ঠিক বাড়ন্ত নয় ,অনিশ্চয়তায় ভরা শৈশব , তাই এলিট গ্রæপের মদদপুষ্ট হলে ও ভ্যান্সের রাজনৈতিক আর্দশ ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে, মার্কিন শ্রমবাজার, কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর সাথে ক‚টনৈতিক সর্ম্পক ধরে রাখা আর মার্কিন অর্থনীতির একক প্রভাব নিশ্চিত করা।
অপরদিকে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি ও ট্রাম্পের ব্যাঙ্গাতœক ‘লিটল মার্কো‘ একদা সাপে-নেউলে সর্ম্পকটি আজ ট্রাম্প প্রশাসনের ছায়াতলে অনেকটাই সংযত। হয়তবা, সময়ের সাথে পরিণত ২০১১ সালে ফ্লোরিডা হতে তিন মেয়াদে নির্বাচিত সিনেটরটি সময়ের ভাষা বুঝতে পেরেছেন । তবে, ২০১৬ সালেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানো উচ্চাকাঙ্খী ক‚টনীতিবিদটি এখন পর্যন্ত আকাশ ছুঁতে সক্ষম হননি। ব্যবসায়ী ডোনাল্ড, রুবিও‘র স্থানীয় আইনসভা হতে জাতীয় আইন প্রণয়নে যে প্রজ্ঞার সন্ধান পেয়েছিলেন  তার স্বদব্যবহারেই ২০২৫ সালে তাঁকে পররাষ্ট্রমন্ত্রনালয়ে নির্বাচিত করেন । বিশেষ করে লাতিন আমেরিকা, চীন , রাশিয়া এবং মধ্যপ্রাচ্য নিয়ে তাঁর শক্ত অবস্থান বরাবরি আলোচনার টেবিলে সরগরম।
একদিকে, পশ্চিমা বিশ্বে ক্যারিশমাটিক মুসলিম নেতৃত্বের উত্থান, আসন্ন ২০২৮ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন । বাগাম্বর ট্রাম্প পরিস্থিতি বুঝেই অনুগত জেডির সমালোচনায় সরব হচ্ছেন, নির্দ্ধিধায় ভুল স্বীকার করছেন । স্বীকার করতেই হবে, রাজনীতির এ নব কৌশলে রিপাবলিকানদের ব্যালট বাক্সে ভোটের গতি উর্ধ্বমুখি, ২০০৮ সালে জেডি যদি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাজিমাত করেই ফেলেন-তবে, আসল কারিগর ট্রাম্প একমাত্র শারীরিক অসুস্থতার অজুহাতেই ৩য় বারের মত কাঙ্খিত পদটি আবার করায়ত্ত করতে সক্ষম হবেন। নতুবা আইনসভার পরিবর্তিত সংশোধনের অপেক্ষায় থাকতে হবে ক্ষমতাপাগল এই চতুর ব্যবসায়ীটিকে । এল সাঈদ, আপনাদের সামনে এক আকাশ প্রত্যাশা;তারুণের জয় হোক ।
(সূত্র; আর্ন্তজাতিক গণমাধ্যম )
নুজহাত নূর সাদিয়া,
এলবিপিসি, লন্ডন ১৭ই নভেম্বর‘২৬ ইংরেজি।