Skip to main content

Brick Lane News

ধুলোর পৃষ্টা—

ধুলোর পৃষ্টা—

আতাউর রহমান মিলাদ

জয়ের আনন্দে উপচে পড়ছে ঘৃণার বুদ্বুদ
উদ্রান্ত অহংকার,উল্লাস,আত্মপক্ষ ঘোর
নির্বাক সময় কাঁধে ফেরি করছে দুঃসময়
ঠিক মধ্যখানে দাঁড়িয়ে যারা শান্তি আর
সৌহার্দের জন্য প্রার্থনার হাত তুলে আছো
তোমাদের সরলতা পুজি করে কবেই
ষড়যন্ত্র ঢুকেছে খেলনার দোকানে।
নক্ষত্র হয়েছে পতন,
ভ্রান্তির বানোয়াট বয়ানে!

ভুল জায়গায় পা রেখে চলে গেছো বহুদুর
ব্লাকবোর্ডে আঁকা ছিলো ফেরার পথ
দুষ্ট বালকেরা মুছে দিছে সড়কের নাম
সহজেই পাবে না খুঁজে ঘরে ফেরার অভ্যাস!