— এ কে এম আব্দুল্লাহ
একদিন মাথা খুলে দেখি—
ভেতরে কোনো ‘মস্তিষ্ক’নেই— একটা কালো আকাশ।
আর সেখানে আমার চিন্তাগুলো শুধু পাখির মতো উড়ছে।
এই দৃশ্য দেখে একটি পাখি এসে বলল,
তুমি যাকে ‘আমি’ বলো সে আসলে আমাদেরই ছায়া।
এই কথা শুনে আমি তাকে ধরতে গেলে
পাখিটি উড়ে গিয়ে আমার চোখের ভেতর ঢুকে গেল।
আর সেই থেকে সবকিছুর পেছনে একটি অদৃশ্য আকাশই দেখি।
————————