Skip to main content

Brick Lane News

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু, মেসিদের জানালেন শুভ কামনা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু, মেসিদের জানালেন শুভ কামনা

স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াজনিসের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এ বার্তা দেন।

রাষ্ট্রদূতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘হাভিয়ের, তুমি একজন সত্যিকারের বন্ধু। আমরা তোমাকে এবং আর্জেন্টিনাকে নানা দিক থেকে সমর্থন করি, আগামীকালের ম্যাচেও আমাদের সমর্থন থাকবে। শুভ কামনা।’

 

রাষ্ট্রদূত ওয়াজনিস প্রেসিডেন্ট মিলেইর শুভেচ্ছা বার্তা নেতানিয়াহুর কাছে পৌঁছে দেন। মিলেইর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আপনি আমার বন্ধু এবং সব সময় আমাদের সমর্থন করেন। জেনে ভালো লাগল যে আপনি আমার কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করছেন।’

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি সমর্থন এর আগেও জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি কমেডিয়ান বেন বেন বারুচের সঞ্চালনায় ‘দ্য মোজো পডকাস্টে’ দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, তিনি চান আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতুক।

সাক্ষাৎকারের এক পর্যায়ে সঞ্চালক জানতে চান, আর্জেন্টিনাকে সমর্থনের কারণ কি লিওনেল মেসি? জবাবে নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে বলেন, ‘না, মেসির কারণে নন, বরং দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি একজন সুপারস্টার।’

বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।