Skip to main content

Brick Lane News

এশিয়ান গেমস হকিতে চীনের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

এশিয়ান গেমস হকিতে চীনের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

এশিয়ান গেমস হকির গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে ২৩ গোল হজম করার পর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। চীনের কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ায় এখন সপ্তম স্থান নিশ্চিতের লড়াইয়ে নামতে হবে রোমান ও আমিরুলদের। আগামী ৩ অক্টোবর সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।

গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। জিয়ালিয়াং ঝাংয়ের ফিল্ড গোল ও চার মিনিট পর ইউলাই ঝাওয়ের গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা লড়াইয়ের চেষ্টা থাকলেও ২২ মিনিটে বেনহাই চেন ব্যবধান বাড়ান। তবে বিরতির ঠিক আগমুহূর্তে রাকিবুল হাসান বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন। শেষ দুই কোয়ার্টারে আরও চার গোল হজম করায় বড় ব্যবধানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। চীনের বিপক্ষে এ পর্যন্ত ৯ দেখায় মাত্র একটি জয় বাংলাদেশের, বিপরীতে সাতটি জয় চীনের এবং একটি ম্যাচ ড্র হয়েছে। ২২ মিনিটের সময় বেনহাই চেন গোল করার পর হাফ টাইমের আগ মুর্হর্তে এক গোল শোধ দেন রাকিবুল হাসান।