Skip to main content

Brick Lane News

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের বাবার প্রয়াণ; শোকের ছায়া ও পরিবারের কঠিন মুহূর্ত!

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের বাবার প্রয়াণ; শোকের ছায়া ও পরিবারের কঠিন মুহূর্ত!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের বাবা হাফিজ আব্দুল জলিল (বড় হাফিজ সাব) কুলাউড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, এই শোকাবহ সময়ে চরম এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে পরিবারটি। একদিকে বাবার এমন আকস্মিক প্রয়াণ, অন্যদিকে এস এম জাকির হোসেনের দুই কন্যা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। পূর্বেও তারা অসুস্থ থাকায় এবং বর্তমান পরিস্থিতির কারণে পরিবারের কারো পক্ষেই শেষ মুহূর্তে মরহুমের পাশে থাকা বা শেষবিদায়ের সময়ে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। এমন দূরবস্থায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।