Skip to main content

Brick Lane News

নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ

নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ

নভেম্বরের মাঝামাঝি থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে ধাপে ধাপে এসব নির্বাচন সম্পন্ন করা হবে। তবে আইন পরিবর্তনের কোনো সম্ভাবনা না থাকলে বিদ্যমান আইনের ভিত্তিতেই নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।