Brick Lane News

২৮৭ ব্রিটিশ এমপির উপর রাশিয়ার নিষেধাজ্ঞা

প্রকাশিত ২৮ এপ্রিল ২০২২ । ৩:৫২ পিএম

ব্রিকলেন নিউজঃ

ব্রিটিশ পার্লামেন্টের ২৮৭ জন এমপির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এখন থেকে এসব ব্রিটিশ এমপি আর রাশিয়া ভ্রমণ করতে পারবেন না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে। বুধবার (২৭ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ মন্ত্রণালয় বলেছে, ১১ মার্চ রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের ৩৮৬ জন সদস্যের ওপর একই ধরনের বিধিনিষেধের জবাবে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্যদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ডেপুটি প্রধানমন্ত্রী ডমিনিক রাব, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের ওপর নিষেধাজ্ঞা জারি করে রাশিয়া।

রুশ বিরোধী পদক্ষেপ ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে যেসব এমপি বেশি দৌড়ঝাঁপ করেছে রাশিয়া তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৬৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধ এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

 

Related Posts

নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত

যুক্তরাজ্যেস্থ নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।এতে নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি