Brick Lane News

রাত ভর নাটকীয়তার পর গ্রেফতার হলেন আইভি

প্রকাশিত ৯ মে ২০২৫ । ৪:৫৩ এএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে।

এ সময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এ সময় আইভীর বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে রওনা দেওয়ার আহ্বান জানান তারা।

রাতভর আইভীর বাড়ি ঘিরে রাখেন নেতাকর্মীরা।

আইভীর গ্রেপ্তার ঠেকাতে দেওভোগের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেওভোগে এসে জড়ো হন। 

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আইভী বলেন, ‘তাদের (পুলিশ) বলবা আমি দিনের বেলা ছাড়া যাব না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।

এদিকে, পুরো এলাকা ঘিরে ফেলার ফলে বাড়ির ভেতরেই গ্রেপ্তার করতে আসা পুলিশের দলটি আটকা পড়েন। রাত ১২টার দিকে পুলিশের অতিরিক্ত ফোর্স আসে ঘটনাস্থলে। রাতভর আইভীর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনার পর ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করে। রাত ১২টার দিকে পুলিশের অতিরিক্ত ফোর্স আসে ঘটনাস্থলে। রাতভর আইভীর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনার পর ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করে। ভোরে আইভীকে গ্রেপ্তার করা হয়।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি