Brick Lane News

মন্দির অপসারণ না হলে ভেঙে ফেলার হুমকি মুসল্লীদের

প্রকাশিত ২৪ জুন ২০২৫ । ৪:৫৮ পিএম

অনলাইন প্রতিবেদন-

রাজধানীর খিলক্ষেত সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির অপসারণে আল্টিমেটাম দিয়েছে কিছু মুসল্লি। সোমবার (২৩) রাত ১১টার দিকে মুসল্লিদের একটি মিছিল থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। তারা জানান, মঙ্গলবার বেলা ১২টা মধ্যে মন্দির সরিয়ে নিতে হবে। অন্যথায় তারা মন্দির ভেঙে ফেলবেন।

সুমন সুধা নামে এক সনাতন ধর্মাবলম্বী এ অভিযোগ করেন। তিনি বলেন, রাতে হঠাৎ একদল উগ্রবাদী মানুষ মন্দিরে এসে অতর্কিত  হামলা চালায়। এসময় তারা বলেছেন, আগামীকাল (মঙ্গলবার) বেলা ১২টার ভেতরে মন্দির ভেঙে ফেলবে বলে আলটিমেটাম দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান। রাত সোয়া ১২টার দিকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, এমন একটি ঘটনা জানতে পেরেছি৷ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন। বর্তমানে সনাতন ধর্মাবলম্বী নেতারা থানায় আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি। আগামীকাল অভিযুক্ত মুসল্লিদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

মন্দির ভাঙার আল্টিমেটাম দেওয়ার বিষয়ে তিনি বলেন, সেখানে কিছু মুসল্লি এসে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে অনেকেই অনেক কিছু বলে। তবে পুরো বিষয়টি আমরা দেখছি, যাতে করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি