Brick Lane News

ভোলার লালমোহন ও বোরহানউদ্দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২৬ । ১০:২৭ এএম

ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে লালমোহনে বাসচাপায় তিনজন এবং বোরহানউদ্দিনে মোটরসাইকেল–ট্রলি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশনের গজারিয়া আজার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ভোলা থেকে চরফ্যাশনের দিকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইক চালকসহ দুই যাত্রী মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। নিহত মা ও ছেলের বাড়ি তজুমদ্দিন উপজেলায়। তাঁরা চরফ্যাশন থেকে লালমোহনের দিকে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলার উদয়রপুর রাস্তার মাথায় একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সোহাগ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত

যুক্তরাজ্যেস্থ নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।এতে নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি