Brick Lane News

বাংলাদেশে হিন্দুরা নিরাপদ , ইসকন নিষিদ্ধ প্রশ্নে সরকারের অবস্থান জানালেন প্রেসসচিব

প্রকাশিত ৩০ নভেম্বর ২০২৪ । ৭:০৯ পিএম
অনলাইন ডেস্ক 

বাংলাদেশে হিন্দুরা নিরাপদ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘দেশে সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই। আর ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই।’

শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শফিকুল ইসলাম। ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

 

প্রেসসচিব শফিকুল আলম এমন সময় এ মন্তব্য করলেন যখন বহিষ্কৃত ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আইনজীবী সাইফুল ইসলামকে হত্যায় ইসকনকে দায়ী করে সংগঠনটির নিষিদ্ধের দাবি জোরদার হয়েছে।

 

 

নিষেধাজ্ঞার দাবিগুলো সত্ত্বেও শফিকুল আলম দৃঢ়ভাবে বলেন, ‘আমি মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানি না, তবে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা হবে না।’

সহিংসতা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে হিন্দুরা নিরাপদ। অপপ্রচার চালানো হচ্ছে।

মাঠ পর্যায়ে এসে ঘটনাগুলো সরাসরি কভার করতে আপনাদের অনুরোধ করছি। বাংলাদেশে সহিংসতা প্রথম কয়েক দিন দেখা গিয়েছিল। তবে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।’ 

শফিকুল আলম জানান, চিন্ময় দাস যাতে ন্যায্যবিচার পান তা নিশ্চিত করবে সরকার।

 

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে তিনি বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে নয়াদিল্লির মন্তব্য করা অপ্রয়োজনীয়। এ নিয়ে ভারত সরকারের কোনো বিবৃতি দেওয়া উচিত হয়নি। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা কখনো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি না।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি