Brick Lane News

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছেছেন

প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০২৩ । ৫:৫৩ পিএম
ব্রিকলেন নিউজ:
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ (লন্ডন সময়) সকাল ১১টা ০৭ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কয়েকশত  দলীয় নেতাকর্মী  প্রধানমন্ত্রীর হোটেলের রাস্তার দুপাশে জড়ো হয়েছেন।
ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর রাত ১১:৪০ টায় (ওয়াশিংটন সময়) লন্ডনের উদ্দেশ্যে ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর, ওয়াশিংটন ডিসি থেকে ছেড়েছিল।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এর আগে ২৩ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ৭৮ তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন এবং অন্যান্য উচ্চ-পর্যায়ের পক্ষ ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগদানের পর ওয়াশিংটন ডিসি পৌঁছেন।
ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী ২ অক্টোবর  যুক্তরাজ্য আওয়ামী লীগ ও প্রবাসীদের আয়োজনে এক সংবর্ধনায় যোগ দিবেন।
এবং  ৩ অক্টোবর রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০৮) লন্ডন ত্যাগ করবেন এবং বেলা সাড়ে ১২টায় (বাংলাদেশ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি